SL# প্রশ্ন উত্তর
1201 গত নিয়োগের কোন প্যানেল হবে কি? নিয়োগের কোন প্যানেল নেই।
1202 আমার পোষা মুরগিগুলো ঘাস, পাতা এগুলো অনেক পছন্দ করে :) কোন প্রজাতির ঘাস দিলে সবচেয়ে বেশি ভালো হয় ?? ঘাস পাতা মুরগির কোন খাবার নয়। তবে পাতা পছন্দ হলে, ইপিল ইপিল পাতা খাওয়ানো যেতে পারে।
1203 আমার পোষা মুরগিটির ডিমের উপরের পর্দাটি অনেক পাতলা, খুব সহজেই ফেটে যায়, তাই প্রায়ই ও যখন ডিম পাড়ে আমি ডিম আনতে গিয়ে ডিমটি ফাটা পাই :( এখন আমি কী করতে পারি?? DCP powder othoba Jhinuker gura o Vit. ADE syrap khaoate hobe.
1204 পশু পাখি পালন করতে হলে, কি কি ডকুমেন্টস দ্বারা অনুমোদন নিতে হয়। Contact with DD Farm 01715247398
1205 মাঝে মাঝে মুরগিদের পেছনের পালক অনেক লম্বা হয়, অনেকে বলে পালকগুলো ফেলে দিতে হয়,আসলেই কি পালকগুলো ফেলে দেওয়া উচিত ?? সিকল ফিদার সাধারণতঃ লম্বা হয়। যেকোন পালক বেশী লম্বা হলে পালকের মাথা কেটে খাট করে দিতে পারেন।
1206 আমার পোষা মুরগিটি ডিমে তা দিয়ে ছানা বের করার পর থেকে অনেক কম কম খাচ্ছে, আমি এ নিয়ে চিন্তিত :( এটা কি স্বাভাবিক ?? দেশী মুরগিকে কৃমির ঔষধ Poulnex /Avinex / এভিপার/ ডিভিপার কৃমিনাশক ১ কেজি খাবারে ১চা চামচ হিসাবে খাওয়াবেন। পরে পানিতে ৩-৫ দিন ডব্লিউ এস ভিটামিন দিবেন।
1207 আমার একটি ষাঁড়ের বয়স ২ বছর সমস্য হচ্ছে অতিরিক্ত যৌন উতেজন করে এর সমাধান কি? জানাবেন প্লিজ যাও ভাত এসব খাওয়াবেন না।
1208 গাভী বাচ্চা দেওয়ার কতদিন পর কৃমিনাশক দিতে হয়? এবং বাচ্চা দেওয়ার পর কি ঔষধ খাওয়ালে তাড়াতাড়ি হিটে আসবে ও গাভীর স্বাস্থ্য ঠিক থাকবে? বাচ্চা দেওয়ার ২ সপ্তাহ পর কৃমির ঔষধ দিলে ভাল হয়্
1209 আমার দুইটা খাসি আছে ১+ বছর বয়স হবে। আমি মোটা তাজা করে ঈদে বিক্রি করতে চাই।কিভাবে করব মোটাতাজা। প্রথমে কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট/৭৫ কেজি, পরে স্বাভাবিক কাঁচা ঘাস ও দানাদার খাবারের সাথে ভিটামিন ডিবি খাওয়াবেন। ওষুধ ব্যবহার করবেন না।
1210 হাঁস মুরগির বাচ্চা ব্রুডিং এর ক্ষেত্রে কোন সময় কি টিকা প্রদান করতে হবে সম্পূর্ণ কোর্সের বিস্তারিত জানাবেন 3 o 18 dine Guboro, 3-7 o 18-21 dine BCRDV, 2 mase RDV erpor proti 6 mas por RDV
1211 সোনালী ক্লাসিক বাচ্চা, একটা আরেকটা কে পেছনে ঠোবরাই পলক গুলো ছিড়ে ছিড়ে রক্তাক্ত করে ফেলতেছে! এর কোনো সমাধান থাকলে জানাবেন স্যার! খাবাবের সাথে রক সল্ট/বীট লবন ও সাধারণ লবন মিশিয়ে দিবেন। মাঝে মাঝে শাক পাতা ঝুলিয়ে রাখবেন। তাতেও কাজ না হলে ডিবিকিং বা ঠোট কেটে দিতে হবে।
1212 সোনালী ক্লাসিক বাচ্চা, একটা আরেকটা কে পেছনে ঠোবরাই পলক গুলো ছিড়ে ছিড়ে রক্তাক্ত করে ফেলতেছে! এর কোনো সমাধান থাকলে জানাবেন স্যার! খাবাবের সাথে রক সল্ট/বীট লবন ও সাধারণ লবন মিশিয়ে দিবেন। মাঝে মাঝে শাক পাতা ঝুলিয়ে রাখবেন। তাতেও কাজ না হলে ডিবিকিং বা ঠোট কেটে দিতে হবে।
1213 আমার পোষা মুরগির ছানাগুলো যাতে দুর্বল না হয়ে পড়ে,সেই জন্য আমি আগে থেকেই আমার কাছে থাকা মাইক্রোনিড পাউডার মিশ্রিত পানি খাওয়াতে চাচ্ছি, সেটা কি খাওয়ানো যাবে? সুষম খাবার বা রেডিফিড এবং মাঝেমধ্যে পানিতে ডব্লিউএস ভিটামিন দিবেন। কিন্তু বিনা প্রয়োজনে কোনো ওষুধ খাওয়ানো ঠিক হবে না।
1214 ছোট্ট ছাগলের বাচ্চার পেটে ব্যাথা করছে বয়স ১মাস ১০ দিনের মতে অল্প পরিমানে দানাদার খাবারের সাথে জাইমোভেট পাউডার মিশিয়ে খাওয়াবেন।
1215 Anorexon vet ১ টি বোলাস কত কেজি ওজনের জন্য? Usually 2-3 bolus per Animal per day at Treatment period
1216 আমি ২ জোড়া টার্কির বাচ্চা নিয়েছি, ১ মাস বয়সের। এখন এগুলোকে কি কি ভ্যাক্সিন ও ঔষধ খাওয়াতে হবে? ভ্যাক্সিন কোথায় পাবো? আর ভ্যাক্সিনের দাম কত পড়বে? ১৮ দিনে গামবোরো, ১৮-২১ দিনে বিসিআরডিভি চোখে ফোটা, ২ মাসে আরডিভি রানের মাংসে ইনজেকশন পরে প্রতি ৬ মাসে ১বার এবং ১ বছরে পক্স টিকা দিতে হবে।
1217 মাঝে মাঝে আমরা অনেকে মুরগিদেরকে কে বাসি খাবার যেমন: ভাত, এগুলো দিয়ে থাকি।এতে মুরগিদের স্বাস্থ্যের উপর কি কোনো ক্ষতিকর প্রভাব পড়বে ? খাবার পচে না গেলে সমস্যা নেই তবে খেয়াল রাখতে হবে প্রেটিন ও অন্যান্য উপাদান যেন সুষম পরিমানে থাকে।
1218 Amar 250 ti tiger murgir bachha ajke boyos 30 din eder Khabar change korbo goster Jonno ekhon broylaer groyer feed dibo Sathe ki madichin dibo সুষম খাবার বা রেডিফিড এবং মাঝেমধ্যে পানিতে ডব্লিউএস ভিটামিন দিবেন। প্রয়োজন না হলে কোন এ্যাণ্টিবায়োটিক বা ঔষধ ব্যবহার করবেন না।
1219 Amar tiger murgir boyos 30 days hothat korei koyekti bachha jimachhe mol lal sada ki korbo চুনা পায়খানা করলে, Ciprocin/Cipro A vet syrap ১ মিলি ১-২ লিটার পানিতে ৩-৫ দিন দিবেন। প্রকৃতপক্ষে এর কোন চিকিৎসা নেই।
1220 আমার পোষা মুরগির ছানাগুলোকে অনেক দুর্বল মনে হচ্ছে, এর মধ্যে একটি ছানা মারা গিয়েছে, এখন আমি ওদেরকে কি ধরনের মেডিসিন খাওয়াতে পারি ? সুষম খাবার বা রেডিফিড এবং মাঝেমধ্যে পানিতে ডব্লিউএস ভিটামিন দিবেন।
1221 মাইক্রোনিড পাউডার এর প্যাকেট খোলার পর প্যাকেটটি যদি একটি এয়ারটাইট কনটেইনারে ভরে স্বাভাবিক তাপমাত্রায় রাখি, তাহলে কি সেটি ভালো থাকবে ? শুষ্ক ও ঠান্ডা স্থানে রাখলে কালার ও কনসিসটেন্স ঠিক থাকলে মেয়াদ পর্যন্ত চলবে।
1222 আজ পুরো ২৩ দিন হলো আমার পোষা মুরগি ডিমে তা দিতে বসার, সবগুলো ডিম থেকে ছানা বের হলেও তিনটি ডিম থেকে এখনো ছানা বের হয়নি, আর অপেক্ষা করবো নাকি ডিমগুলো ফেলে দেব ? মুরগির ডিম ২১ দিনে বাচ্চা ফুটে বের হয। না হলে ডিম ক্যান্ডলিং করে দেখা যেতে পারে, বাচ্চা হয়েছে বা হয়নি। আর বাচ্চা হতে গেলে অবশ্যই ফার্টাইল ডিম হতে হবে।
1223 গরুর পায়ের ক্ষুরের মাঝখানে ছিদ্র হয়ে রক্তপাত হচ্ছে। কিন্তু গরুর খাওয়া, প্রস্রাব পায়খানা সব ঠিক আছে। সমস্যা কী হতে পারে? এবং সমাধান কী? আঘাতজনিত কারনে হয়ে থাকলে পটাশ পানি দিয়ে ধুয়ে পরিস্কার করে তুলাতে পভিসেপ লাগিয়ে ব্যান্ডেজ করে দিতে হবে। প্রয়োজনে পেনিসিলিন ইনজেকশন দিতে হবে।
1224 আমি মুরগির সকল টিকার সরকারি মূল্য জানতে চাচ্ছিলাম সরকারী টিকার মূল্য https://www.dls.gov.bd/site/page/2dc9eef4-eec4-4775-bdc7-b355bda85f7e/- লিংক থেকে জানা যাবে।
1225 আসসালামু আলাইকুম আমার মুরগির বয়স ১২০ দিন কয়েক দিন থেকে গলা ঘর ঘর শব্দ করে এবং হাঁচি কাশি দিচ্ছে আবার কিছু মুরগী মুখ হা করে নিশ্বাস নেয় এর প্রতিকার কি Enrocin সিরাপ ২ মিলি/লিটার পানিতে মিশিয়ে ৩-৫ দিবেন।
1226 স্যার আমার ছাগলের চোখ দিয়ে পানি পড়ে।চোখের কাছে পেছিলের মত ময়লা লেগে আছে। এখন কি করব? । গাভিন ছাগল আছে ৪ টা। ২ ছাগল ২+মাস গাভিন, ২ টা ১ মাসের মত। পানিতে ভিটামিন ‍এডিই সিরাপ খাওয়াবেন এবং eyedrop-civodex vet ১ ফোটা দিনে ২ বার দিবেন।
1227 আজ ডিম ফুটে আমার পোষা মুরগিটির ছানা বের হয়েছে, এখন কতক্ষণ পর আমি ওদেরকে খাবার দিতে পারবো ? খাবার জন্মের পর থেকেই দেয়া যাবে, তবে ৭২ ঘণ্টা পর্যন্ত খাবার না দিলেও বেচে থাকে।
1228 কতদিন বয়সে ছাগলের বাচ্চাকে খাসিকরন করা যায়? সাধারণতঃ ০৭ দিন বয়সে ছাগলের বাচ্চাকে খোঁজাকরণ বা খাসি করা যায়।
1229 কবুতরের বাচ্চার জন্মের পর হতে শুরু করে কোন কোন ভ্যাকসিন কত দিন পর পর দিতে হবে ? 3 o 18 dine Guboro, 3-7 o 18-21 dine BCRDV, 30-35 dine Pox, 2 mase RDV erpor proti 6 mas por RDV o Pox 1 bochor por por
1230 মুরগির গায়ে গুটি গুটি বের হলে কি করা উচিত?? Pox rog hole potash pani die gha dhue diben. pow. anidox 20gm 1gm/ 1liter water fed once daily for 7days
1231 আমি কি কি সহায়তা পেতে পারি উপজেলা প্রানী সম্পদ অধিদপ্তর থেকে আপনার উপজেলার ULO বা VS এর সাথে যোগাযোগ করুন, তাদের নম্বর পাবেন www.dls.gov.bd ওয়েবসাইট থেকে।
1232 স্যার আমাদের স্থগিত হওয়া ডিপ্লমা কবে থেকে শুরু হবে?? কারিগরী শিক্ষা বোর্ডেরএফিলিয়েশনের সিদ্ধান্ত না হওযা পর্যন্ত বন্ধ থাকবে।
1233 FA, VFA, COMPUNDER POST KOBE CIRCULAR ASBE ? সার্কুলার কবে হবে, এরকম কোন তারিখ এখনো হয়নি। সার্কুলার হলে ওযেবসাইটে দেয়া থাকবে।
1234 স্যার দুধের গাভীকে কৃমিনাশক দেওয়ার পর কোন লিভার টনিক দিলে ভালো হবে। এবং রুচি কিভাবে বারবে plz. লিভারে সমস্যা না হলে ওষুধ দেয়ার প্রয়োজন নেই। রুচির জন্য জাইমোভেট পাউডার ২-৫ দিন খাওয়াবেন।
1235 স্যার যেভাবে গরু চুরির ঘটনা বৃদ্ধি পাচ্ছে। তাই গরিবের একমাত্র সম্বল/সম্পদ রক্ষা করতে কিছু করেন।আমার মতে প্রত্যকটা গরুর জন্মনিবন্ধন কাট করা উচিত।যা কোটের মাধ্যমে ডট্রসিবিলিটি এর ব্যবস্থা করা যাবে। তবে আইন শৃঙ্খলার বিষটি পুলিশ কেস হলে ভাল হয়।
1236 মুরগী'র ঠান্ডা লাগলে কি করব? Enrocin সিরাপ ২ মিলি/লিটার পানিতে মিশিয়ে ৩-৫ দিবেন, ২৪ ঘণ্টা এই পানি খাবে।
1237 আমার পোষা মুরগিটি একটি ডিমের উপর বসে প্রায় দুই ঘন্টা তা দিয়ে ফেলেছে, এখন এই ডিম কি খাওয়া যাবে ? এই ডিম খাওয়া যাবে
1238 সার্টিফিকেট ইন এনিমেল হেল্থ এন্ড প্রডাকশন কোর্সটি করে কি পল্লি প্রাণী চিকিৎসক হওয়া যাবে? এখানে চিকিৎসার কোন রেজিষ্ট্রেশন পাওয়া যাবে না।
1239 মুরগির ভ্যাক্সিন কিভাবে উপজেলা থেকে নিতে পারবো সরকার নির্ধারিত মূল্যে সরাসরি গিয়ে সংগ্রহ করতে পারবেন।
1240 মুরগির করাইজা রোগ ও রক্ত আমাশয় একসাথে হয়েছে, সমাধান কি??? মাইকোস্টপ পাউডার প্যাকেটের গায়ের নির্দেশনা অনুযায়ী থাওয়াবেন।
1241 মুরগি যখন তা দেওয়ার জন্য ডিমের উপর বসে, তখন কতক্ষণ পর সেই ডিম আর খাওয়ার উপযোগী থাকে না ? ০৭ দিনের পর আর খাওয়া যায় না। তবে ০৭ দিনে বাচ্চার জন্য ব্লাডস্পট হয়, বাচ্চা না হলে পচন ধরে বলে অনেকে খেতে চায় না।এজন্য ক্যান্ডলিং ডিম বেকারিতে চলে।
1242 দেশি মুরগির বাচ্চা ঝিমায় এবং পাখনা ছেড়ে দেয় ট্রিটমেন্ট কি দিব বয়স ২০ দিন Enrocin সিরাপ ২ মিলি/লিটার পানিতে মিশিয়ে ৩-৫ দিবেন।
1243 মুরগী ঝিমায় এবং বাচ্চার পাখা বেড়ে গেছে করনীয় Enrocin সিরাপ ২ মিলি/লিটার পানিতে মিশিয়ে ৩-৫ খাওয়াবেন।
1244 ব্রয়লার মূরগী বয়স ১৯দিন, হঠাৎ লাফিয়ে লাফিয়ে মারা যাওয়ার কারণ কি জানাবেন স্যার! এর সমাধান কি? Enrocin সিরাপ ২ মিলি/লিটার পানিতে মিশিয়ে ৩-৫ দিবেন। তাপমাত্রা ঠিকমতো রাখবেন।
1245 ভিএফএ পদ পরিবর্তন করে কি কম্পাউন্ডার পদে যাওয়া যাবে? যদি সম্ভব হয় একটু বললে উপকৃত হবো। পদবি পরিবর্তন করার নিয়ম আছে, তবে প্রশাসন সহজে করতে চায় না।
1246 তা দেওয়ার জন্য একটি মুরগির নিচে কতটি ডিম দেওয়া উচিত এবং কতটি ডিম দিলে মুরগি সুন্দরভাবে তা দিতে পারবে? ০৮ টা ডিম দিলে মুরগি সঠিকভাবে তা দিতে পারে।
1247 আমার ছাগলের ঘাড় ব্যাকা হয়ে গেছে ঠিকমতো হাঁটতে পারতেছে না এখন করনীয় কি গায়ে হালকা জ্বর আছে। dextrose 5% স্যালাইনের সাথে Cal ci vit plus i/v ইনজেকশন দিবেন। পরে মাঝেমাঝে ভিটামিন ‍এডিই সিরাপ এবং ডিসিপি পাউডার খাবারের সাথে খাওয়াবেন।
1248 কতদিনে বাচ্চাদের ছাগল ১৪৫ ১৫০ দিনে বাচ্চা দেয়।
1249 Ami deshi macher misro chash korte chay. Ami kivabe chash korbo, Kokhon PONA pukure charbo,ki ki Khabar debo,and Kokhon mach bikri korte parbo? Plz help me! Contact with Fisheries Department.
1250 আমার প্রাপ্ত বয়স্ক একটি খরগোশ এর হঠাৎ হঠাৎ পাতলা পায়খানা হচ্ছে,খাবারে কোন পরিবর্তন আনা হয় নি। কৃমির ঔষধ (ডিলেনটিন সিরাপ ০.৫ মিলি) খাওয়াবেন।
1251 I am interested in native fish farming. Contact with Fisheries Department.
1252 আসসালামু আলাইকুম। আমি একটি বাচ্চা খাশি করছি। তারপর থেকে শুধু দুর্বল হচ্চে। আর শুখাচ্চে। কেন ভিটামহন খাওয়ালে শুট করছে৷ না। কৃমি ঔষধ দেওয়া আছে। প্রথমে কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট/৭৫ কেজি, পরে Anorexon ds ০.৫+০+০.৫ ট্যাবলেট ৫ দিন ও ভিটামিন ডিবি ও জাইমোভেট পাউডার ২-৫ দিন খাওয়াবেন।
1253 আমার মুরগীর চোখে পানি জমে, চোখ বন্ধ হয়ে গেছে। Enrocin সিরাপ খাওয়াইছি কাজ হচ্ছে না। ভিটামিন ‍এডিই সিরাপ খাওয়াবএবং পটাশ পানি দিয়ে চোখ ধুয়ে দিবেন।
1254 আমার একটি গাভী গরুর চর্মরোগ,, ৩/৪ ফুট দুর থেকে তাকালে কালো গাভীর সমস্ত চামড়া সাদা ছোপ ছোপ দেখায়,A mectin plus ইনজেকশন পর ২ বার দেওয়ার পরও কাজ হচ্ছে না,,কী করি স্পেসিফিক ট্রিটমেন্ট নেই। ক্ষত জীবানুনাশক ড্রেসিং করা এবং আলাদা রাখা, সেকেন্ডারী ইনফেকশন থেকে রক্ষার জন্য পেনিসিলিন ইনজেকশন দিবেন। মশা মাছি থাকা যাবেনা।
1255 Amar china desi murgir baccha boyos 10 din Gola uchu Kore kase somadhan ki ar ekhon ki gambora vaccine kora jabe. Enrocin সিরাপ ২ মিলি/লিটার পানিতে মিশিয়ে ৩-৫ দিবেন। তাপমাত্রা ঠিকমতো রাখবেন।
1256 আমি একটা মুরগী খামার তৈরির করা জন্য সহযোগিতা করুন বিনা মূল্যে মুরগী বাচ্চা জন্য সহযোগিতা করুন আমি ৭০ পিস মুরগি দিলে হবে বিনা মূল্যে মুরগী বাচ্চা দেয়ার সুযোগ নেই। আপনার উপজেলার ULO বা VS এর সাথে যোগাযোগ করুন, তাদের নম্বর পাবেন www.dls.gov.bd ওয়েবসাইট থেকে।
1257 Murgir bachhar jono liqut ba powder ousod panir Sathe misale seta koto khon khaowano jabe ২৪ ঘণ্টাই খাওয়াতে হবে, তবে একবার মিশিয়ে ৬ ঘন্টা খাওয়ালে বেশী ভালো হয়।
1258 murgir bacca cokhe kom dekhe. somadhan Ki? ভিটামিন ‍এডিই সিরাপ খাওয়াবেন
1259 Ami gambora vaccine nichi prani sampod office theke amake ekta 50 ml bottle ar akta sisite tablet dichhe ekhon Ami ata kibhabe dibo ট্যাবলেট এর সাথে পানি মিশিয়ে চোখে ১ ফোটা করে দিতে হবে।
1260 ১তারিখ গাভী হিটে আসলে বীজ দেওয়া হয়। ওইদিন মিউকাস পাতলা স্বাভাবিক ছিল কিন্তু ৩তারিখ রক্তমিশ্রিত মিউকাস পরে। আবার ৪তারিখে সাদা কিন্তু ঘন মিউকাস পরে। কি করণীয়? জ্বরায়ুতে ক্ষত হতে পারে যদি ২১ দিনে আবার হিটে আসে জ্বরায়ুতে লুগলস সুপার সলুশন দিয়ে ওয়াশ করে ভিতরে এসপি ভেট দিতে হবে এরপর একই ইনজেকশন মাংসে ৩-৫ দিন।
1261 মিরপুর উপজেলায় গরুর সংখ্যা কত? ঢাকা জেলায় গরুর সংখ্যা কত? ঢাকা বিভাগে গরুর সংখ্যা কত? এলাকা ভিত্তিক হিসাবের ঢাকা বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর ও জেলা প্রাণিসম্পদ দপ্তরে যোগাযোগ করুন, তাদের নম্বর পাবেন www.dls.gov.bd ওয়েবসাইট থেকে।
1262 মিরপুরে গরুর সংখ্যা কত? এলাকা ভিত্তিক হিসাব আমাদের এখানে নই। ঢাকা জেলা প্রাণিসম্পদ দপ্তরে যোগাযোগ করুন, তাদের নম্বর পাবেন www.dls.gov.bd ওয়েবসাইট থেকে।
1263 আমার ফাউমি মুরগীর পাখা ঝুলে গেছে নিচে। ওজন ও কমে গেছে। এখন কি করনীয়? Enrocin সিরাপ ২ মিলি/লিটার পানিতে মিশিয়ে ৩-৫ দিবেন।
1264 ব্রয়লার ৬দিন বয়স, পানি জমে যাওয়ার কারণ ও করণীয় কি জানাবেন স্যার? (পেছনে পানি জমে যাচ্ছে) আপনার উপজেলার ULO এর সাথে যোগাযোগ করুন। নম্বর 01819632622 বা 01324291015
1265 দুগ্ধবতী গাভীর দানাদার খাবার তৈরিতে কত অনুপাতে কি কি উপাদান ব্যবহার করতে হবে? দৈনিক ১৩ লিটার দুধ উৎপাদনকারী গাভীকে প্রতিদিন কি পরিমাণ দানাদার খাবার দিতে হবে?? গমের ভুষি ৩০ কেজি গম/ভুট্টা ভাঙ্গা ২০ কেজি খেসারী ভাঙ্গা ১৫ কেজি ছোলা ভাঙ্গা ১০ কেজি সয়াবিন মিল ১০ কেজি তিল খৈল ১০ কেজি ডিসিপি ৪ কেজি লবন ১ কেজি
1266 স্যার আমাদের টিউবওয়েলের পানিতে আয়রন এবং ৬-৭ঘন্টা পর লাল হয়ে ওঠে, ঐপানি মূরগীকে পান করাতে পারবো? (ব্রয়লার ও সোনালী বাচ্চা) পরিস্কার পানি দিতে পারলে ভাল হয়। না হলে ঐ পানি দেয়া য়াবে , তবে বেশী সময় ধরে রাখা ঠিক হবে না।
1267 একটি ডিমপারা মুরগি হঠাৎ পানিতে পরে যায়। কিছুক্ষণ আগুনের পাশে রাখার পর স্বাভাবিক হয়। কিন্তু মাঝে মাঝে ঝিমায়। আগের মতো খাবার খায় না। কি ঔষধ খাওয়াতে হবে? Enrocin সিরাপ ২ মিলি/লিটার পানিতে মিশিয়ে ৩-৫ দিবেন।
1268 Gorur sorire aghate khoto gia gha Povisep লাগাবেন দিনে ৩ বার ৭ দিন, পুঁজ হলে পেনিসিলিন ইনজেকশন দিতে হবে।
1269 মুরগি একদিন পরপর ডিম দেয় এবং খাওয়ার রুচি কমে। সমাধান কি?? তিন মাস পর পর এভিপার/ ডিভিপার কৃমিনাশক ১কেজি খাবারে ১চা চামচ খাওয়াবেন। সুষম খাদ্য দিবেন, সাথে vit-E যেমন E-sel বা E-vit খাওয়াবেন।
1270 Which is the best semen, and 474 cross bull which kind of bull. Thank you so much for your help. 747 আছে শাহীওয়াল জাতের। 474 নং ষাড় এ ্আই ল্যাবে নেই।
1271 গরুর বীজ কোথায় পাওয়া যায়? আপনার উপজেলার ULO বা VS এর সাথে যোগাযোগ করুন, তাদের নম্বর পাবেন www.dls.gov.bd ওয়েবসাইট থেকে।
1272 বিড়ালের ভ্যাকসিন পাওয়া যাবে কি সরকারীভাবে বিড়ালের ভ্যাকসিন উৎপাদন করা হয় না। বেসরকারী পাওয়া যাবে।
1273 মুরগীর চোখ এ পানির মত জমে থাকে। চোখ হাল্কা ফুলেও গেছে। চোখ বন্ধ হয়ে যাচ্ছে। চোখ এ চাপ দিলে পানি বের হয়। কি করনীয়? Enrocin সিরাপ ২ মিলি/লিটার পানিতে মিশিয়ে ৩-৫ দিবেন এবং ভিটামিন ‍এডিই সিরাপ খাবারের সাথে মিশিয়ে খাওয়াবেন।
1274 আমার একটি গরুর বাছুর এর সারা শরীর গুটি গুটি হয়ে ফুলে গেছে।মাথাটা ফুলা,মুখ দিয়ে জলসা পরে,গাঢ় বাকা হয়ে গেছে।থেমে থেমে জ্বর উঠে।এখন আমি কি করতে পারি।অসুস্থ কাল-১৩d ম্ভবতঃ লাম্পি স্কিন ডিজিজ হয়েছে এর জন্য Trizon vet বা যেকোন কোম্পানীর সেপ্ট্রিএ্যাকজন ইনজেকশন দিবেন ৫ দিন। আসলে এই রোগের স্পেসিফিক কোন ট্রিটমেন্ট নেই।
1275 fa.a/i theka compounder hote koronio ki? এফ.এ(এ/আই) থেকে পদ পরিবর্তন করার সুযোগ আছে কিন্তু সহজে করতে চায়না। মহাপরিচালক বরাবরে আবেদন করতে হবে।
1276 আমি এফএ(এ/আই) হতে কম্পাউন্ডার পোস্টে যেতে চাই এর জন্য করণীয় কি?এফএ(এ/আই) পদ পরিবর্তন কি আদো সম্ভব প্লিজ জানাবেন? এফ.এ(এ/আই) থেকে পদ পরিবর্তন করার সুযোগ আছে কিন্তু সহজে করতে চায়না। মহাপরিচালক বরাবরে আবেদন করতে হবে।
1277 মুরগীর চোখ দিয়ে পানি পড়ে,চোখ প্রায় বন্ধ। আর মুখের আশে পাশে গোটা গোটা উঠেছে পক্স এর মত। এক ডাক্তার কে বললাম উনি Lisovet, Erocof, Kelovir ঔষধ দিলো। এগুলো কি সঠিক Pox rog hole potash pani die gha dhue diben. pow. anidox 20gm 1gm/ 1liter water fed once daily for 7days
1278 আমার একটা সোনালী মোরগ ৩ কেজি র মতন হবে। এর মাথার ফুল কালো হয়ে যাচ্ছে। কি সমস্যার জন্য এমন হয়। বয়স হওয়ার জন্য হতে পারে, আবার ফঙ্গাস বা ব্যাকটেরিয়া দ্বারা ইনফেকশন হতে পারে।
1279 গরুর পেনিস সব সময় বাহিরে থাকার কারন কি, তাতে করনিয় কি আপনার উপজেলার ULO বা VS এর সাথে যোগাযোগ করুন, তাদের নম্বর পাবেন www.dls.gov.bd ওয়েবসাইট থেকে।
1280 আমার ৩ মাস বয়সী ফাউমি মুরগী গুলো ঝিমায় এবং এক্টার পাখা ঝুলে গেছে। আর কিছু মুরগীর নাকে পানি এবং চোখ দিয়ে পানি পড়ে। চোখ বন্ধ করে ঝিমায়। এ সমস্যার সমাধান দরকা। Enrocin সিরাপ ২ মিলি/লিটার পানিতে মিশিয়ে ৩-৫ দিবেন।
1281 গরুর খোড়া রোগ সম্পর্কে জানতে চাই‌। গরুর ক্ষুরা রোগ হলে FMD Cure/ Povisep দিয়ে পা ও মুখ ধুয়ে দিবেন ৫-৭ দিন এবং SP vet ইনজেকশন ৩-৫ দিন দিবেন।
1282 ছাগলের বাচ্চা কে গুড়া দুধ খাওয়ানো হলে কী কোন রোগ হবে যার যা খাদ্য তাই দেয়া উচিত। ছাগী দুধ না দিলে প্রয়োজনে অন্য ছাগীর দুধ ফিডার দিয়ে খাওয়ানো যেতে পারে।
1283 কক্সবাজার জেলার ব্রয়লার ও লেয়ার মুরগির ফার্মের তালিকা ও এর বার্ষিক উৎপাদন ক্ষমতা ও ভুক্তা চাহিদা কেমন এর তালিকা দেওয়া যাবে? sohrabarmanhossain@gmail.com কক্সবাজার জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এর সাথে যোগাযোগ করুন। Mobile: 01819073661
1284 amr biraltake ke jeno leje agath koreche ekhon eta nosto hoye jacche ki korbo.... ক্ষত হলে পভিসেভ দিয়ে ড্রেসিং করে দিবেন দিনে ৩ বার। বেশী আঘাত পেয়ে ভেঙ্গে গেলে ডাক্তারকে দেখিয়ে পরামর্শ নিন।
1285 ACR ফরম(২০২২ সালের) সাদা কাগজে নিলে হবে কি.....? জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে প্রিন্ট করলে হবে।
1286 বিড়ালকে সাবান দিয়ে গোসল করালে কী কোনো সমস্যা হবে বেশী ময়লা না হলে গোসলের প্রয়োজন নেই। এছাড়া গোসলের প্রয়োজন হলে পানিতে সাবান না দিয়ে জীবানুনাশক মিশিয়ে গোসল করালে ভাল হয়।
1287 গবাদি পশুর খামার নিবন্ধনের জন্য খামার নিবন্ধন ফি ও ভ্যাট এর সাথে কি ট্যাক্সও দিতে হবে ? খামার নিবন্ধন, ভ্যাট ও ট্যাক্সের নতুন চালান কোডগুলো কী কী ? গবাদি পশুর খামার নিবন্ধনের জন্য খামার নিবন্ধন ফি এর সাথে ভ্যাট দিতে হয়, এর সাথে ট্যাক্সও দিতে হবে না।
1288 সার আমি দুটি ষাঁড় কিনেছি ষাঁড়ে খাবার খাচ্ছে না কৃমি করে ছি জাইমোভেট এনোরা এগুলো খাইয়েছি ঘাস মোটামাটি খাচ্ছে তবে দানাদার খাবার খাচ্ছে না। দানাদার খাবার ১০০ কেজি ওজনের জন্য ০১ কেজি হিসাবে খাওয়াবেন। সাথে জাইমোভেট মিশিয়ে দিবেন। কাঁচা ঘাস খেলে আর তেমন কিছু লাগে না।
1289 খাসি ছাগল পাঁঠার মত আচরণ করে, পেনিস বের করে , করণীয় কি? সাধারণভাবে এরকম হওয়ার কথা না। তবে যদি মনে করেন তাহলে বার্ডিজো ক্যাস্ট্রেটর দ্বারা ক্যাস্ট্রেশন করে দিতে পারেন।
1290 আমি এফ/এ অথবা কমপাউন্ডার অথবা এ আই কর্মী হিসেবে কাজ করতে চাই।আপনাদের সহোযোগিতা চাই। আপনার উপজেলার ULO বা VS এর সাথে যোগাযোগ করুন, তাদের নম্বর পাবেন www.dls.gov.bd ওয়েবসাইট থেকে।
1291 আমার বিড়ালের রক্ত পাতলা পায়খানা হয়েছে কি করনীয় মানুষের ঔষধ এমোডিস অথবা ফ্লাজিল ট্যাবলেট ০.১ ট্যাবলেট দিনে ২ বার ৩-৫ দিন খাওয়াবেন।
1292 আমার ছাগল ঠিক মতো হাটতে পারে না আর কাসে এবং নাখ দিলে পানি পড়ে এখন আমি কি করো Sagoler sardi kashi hole injection steronvet 2 ml kore i/m dine 1 bar 3 din ebong combipen 8 lac injection i/m dine 1 bar kore 3 din dite hobe
1293 কৃমি ঔষধ দেওয়া পর পাতলা পায়খানা। হচ্ছে। কৈকদিন সেরে গিয়েছিলো আমার হচ্ছে এখন কি করনীয় কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট/৭৫ কেজি, পরে সুষম খাবারের সাথে ভিটামিন ডিবি খাওয়াবেন।
1294 বকনাকে সিমেন দিয়েছি সাত মাস পুর্বে,বীজ দেয়ার পর হতে আজ পর্যন্ত বুঝা যাচ্ছিল যে কন্সেপ করেছে, কিন্ত সাত মাস পর চেক দিয়ে বুঝা গেল পেঠে কোন বাচ্চা নাই, এখন কি করব ডাকে আসলে জ্বরায়ু লুগলস সুপার সলুশন দিয়ে ওয়াশ করে ভিতরে এসপি ভেট দিতে হবে এরপর একই ইনজেকশন মাংসে ৩-৫ দিন। ২১ দিন পর ডাকে আসলে ১২ ঘন্টা পর পর সিমেন ২ বার দিবেন।
1295 আমার ৫০০পিস টাইগার মুরগি আছে, মুরগী গুলা গুড়ের মত পায়খানা করে, ঘড় ঘড় শব্দ করে, ও কাশি দেয়, সেক্ষেত্রে করনীয় কি? ঠান্ডার জন্য Enrocin সিরাপ ২ মিলি/লিটার পানিতে মিশিয়ে ৩-৫ দিবেন। লাল পায়খানার জন্য ESB-3 30% অথবা Coccicure পাউডার ২ গ্রাম প্রতিলিটার ৩-৫ দিন খাওয়াবেন।
1296 Dls 2016 Circular no-1181 Circular date-09-06-2016, Post:অফিস সহায়ক ৬১জন পরীক্ষা কত দিনের মধ্যে হতে পারে,,দয়া করে জানাবেন exam date এখনও তারিখ নির্ধারণ হয়নি। তবে যখনই হোক, পরীক্ষার পূর্বে নেটিশ পাবেন। www.dls.gov.bd ওয়েবসাইটে থাকবে।
1297 Murgir.pa.baka.hoye.gese.kivabe.soja.korbo.koronio.ki ভিটামিন বি১ ও বি২ পাউডার খাওয়াবেন।
1298 ১০ সপ্তাহ বয়স এর হাসের স্বাভাবিক ওজন কত? ১০ সপ্তাহ বয়স খাকী ক্যাম্পবেল অথবা দেশী হাসের স্বাভাবিক গড় ওজন ৬০০ গ্রাম হওয়া বাঞ্চরীয়।
1299 Live stock er Vaccine e ki koto vat dete hoi? Hole ta koto percent? Bhola te sobai vat er kotha bole besi taka nisse? সরকারী ভ্যাকসিন ক্রয়ে কোনো ভ্যাট দিতে হয় না।
1300 Live stock er Vaccine e ki koto vat dete hoi? Hole ta koto percent? Bhola te sobai vat er kotha bole besi taka nisse? কোনো ভ্যাট দিতে হয় না।